হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো

প্রতীকী ছবি

খুলনায় এবার নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় যুবক তানভীর হাসান শুভ (২৮)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বড় মামা সিরাজুল ইসলাম জানান, শুভ মঙ্গলবার রাতে নিজের বিছানায় ঘুমাতে যায়। একই রুমে অন্য বিছানায় তার মা ও ছোট ভাই সায়েম ঘুমাচ্ছিল। গভীর রাতে হঠাৎ শব্দ শুনে সবাই জেগে ওঠে। তারা শুভকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। একটি গুলি মাথায়, অন্যটি বাম হাতে বিদ্ধ হয়। অপর গুলিটি তার মায়ের বালিশে লাগে বলে তিনি জানান। আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার সকালে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, একতলা বিল্ডিংয়ের জানালার থাই গ্লাস খুলে গুলি করে শুভকে হত্যা করা হয়েছে। শুভ আগে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতো। বর্তমানে সে বেকার ছিল এবং বিদেশে যাওয়ার চেষ্টা করছিল।

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার