হোম > সারা দেশ > খুলনা

আটক ৩১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

দীর্ঘ প্রক্রিয়া শেষে ভারতে আটক থাকা ৩১ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর (আইসিপি) সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের ফেরত দেওয়া হয়।

বিজিবি ও বিএসএফের মধ্যে শনিবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং ভারতের গেদে-৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার নিজ নিজ বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। আদালতের নির্দেশে কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

তিনি আরো জানান, ফেরত আসা ৩১ জনের মধ্যে তিনটি শিশু, ১৩ জন পুরুষ এবং ১৫ নারী রয়েছে। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন আটক ছিল। আনুষ্ঠানিকতা শেষে দর্শনা সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা ও মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সীমান্তে টহল জোরদারের মাধ্যমে এ ধরনের ঘটনা রোধে কাজ চলছে বলে জানায় বিজিবি।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২