হোম > সারা দেশ > খুলনা

স্বামীর সামনেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নওগাঁর শ্রমিক সোহেল হোসেন স্ত্রীকে (২৫) নিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরের কুটির বাজারে ভাড়া থাকেন। তিনি একটি ডেকোরেটর প্রতিষ্ঠানে কাজ করেন।

শনিবার রাত ১১টার পর জনৈক রুবেল হোসেনের ভ্যানযোগে স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। পথে ভেড়ামারা উপজেলার বারোমাইল লিচুবাগান এলাকায় ৬-৭ জন লোক তাদের পথরোধ করে। পরে সোহেল হোসেনকে মারধর করে আটকে রেখে তার সামনেই স্ত্রীকে (২৫) হাইওয়ের পাশে লিচুবাগানে ৩-৪ জন লোক ধর্ষণ করে।

এ ঘটনায় ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করলে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ টিম রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন কালু প্রামাণিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও ভ্যানচালক রুবেল আলী।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার বলেন, থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা