হোম > সারা দেশ > খুলনা

খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

খুলনা ব্যুরো

খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা গ্রাফিতিতে এই কালির বিষয়টি সবার নজরে আসে।

স্থানীয়রা জানান, শনিবার রাত পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কোনো কালি ছিল না। তবে রোববার সকালে তার গ্রাফিতিতে এ কালির দাগ দেখা যায়। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ নভেম্বর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে দেয়ালচিত্র আঁকিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এসব দেয়ালচিত্রে স্থান পেয়েছেন দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

৬ নভেম্বর সকালে খুলনা নগরের যশোর রোড-সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখেও কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি দেয়ালে রবীন্দ্রনাথবিরোধী পোস্টার সাঁটানো হয়। তখন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতি এঁকে দিয়েছিলেন।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, বিষয়টি জেনেছি। কে বা কারা করেছে তা খুঁজে বের করা হবে।

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ পৌঁছার আগেই জানালা ভেঙে পালালেন নারী

সারা দেশে বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

বিভিন্ন স্থানে আওয়ামী নাশকতা চলছেই

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ

নড়াইলে দুই শতাধিক হিন্দুর বাড়িতে হামলার খবর ভিত্তিহীন বলল পুলিশ

খুলনার সেনহাটীতে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার ঘটনায় যুবক আটক

কালীগঞ্জে বিএনপির কার্যালয় পুড়িয়ে দিল দৃর্বৃত্তরা

বেনাপোল স্থলবন্দরে ভারত ও বাংলাদেশের বাণিজ্যে ধস

গোপালগঞ্জে আ.লীগের হাতে বিএনপি নেতা অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি