হোম > সারা দেশ > খুলনা

নানা কর্মসূচিতে চুয়াডাঙ্গায় জাতীয় কবির ১২৬তম জন্মদিন উদ্‌যাপিত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গায় ১২৬ তম জন্মদিন উদ্‌যাপিত হয়েছে।

কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে রোববার সকাল ১০টায়

'চব্বিশের গণঅভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার' এ প্রতিপাদ্যকে ধারণ করে কর্মসূচি উদ্‌যাপিত হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে নজরুল বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কার্পাসডাঙ্গা খ্রীস্টান মিশন পল্লিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবস্থানকালীন আটচালা ঘরের মালিক প্রদ্যুৎ বিশ্বাসের ছেলে প্রকৃতি বিশ্বাস।

জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, দর্শনা থানা বিএনপি সভাপতি খাজা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কার্পাসডাঙ্গা একটি ব্যতিক্রমী স্থান, কারণ এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন। তারই স্মৃতি ধরে রাখার জন্য আমরা প্রতি বছর তাঁকে স্মরণ করি। এটা আমাদের সৌভাগ্যের বিষয়। কবির স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গার উন্নয়নে এবং তাঁর স্মৃতিকে ধারণ করে রাখার ক্ষেত্রে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে'।

এর আগে এদিন সকাল সাড়ে ৯টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কার্পাসডাঙ্গায় অবস্থানকালীন আটচালা ঘরের সামনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর কার্পাসডাঙ্গার এম.এম.ফিলিং স্টেশনের সামনে থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এসে শেষ হয়।

তারপর দুপুরে চুয়াডাঙ্গা শিল্পকলা অ্যাকাডেমির আয়োজন একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএস

সংস্কারের অভাবে জৌলুস হারাচ্ছে খানজাহান আলী মসজিদ

খুলনায় বাড়িতে ঢুকে গুলি, এক পরিবারের ৪ জন গুলিবিদ্ধ

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বজ্রপাতরোধী লক্ষাধিক তালগাছ কেটে ফেলার উদ্যোগ শৈলকুপায়

অভয়নগরে নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৪ শহীদ পরিবারের পাশে খুলনা জেলা বিএনপি, দিলেন ঈদ উপহার

ঈদে ঘরমুখো মানুষের ঢল, ফিরতি টিকিট নিয়ে দুশ্চিন্তায়

ঈদ জামাতের জন্য প্রস্তুত ষাটগম্বুজ মসজিদ

সাতক্ষীরায় চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটে আইজিপির বাসায় চুরি খবর সত্য নয় : এসপি