হোম > সারা দেশ > খুলনা

ষাটগম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারে দর্শনার্থীদের ভিড়

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে ঈদের ছুটিতে ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলি মাজার দর্শনার্থীদের ভিড় বেড়েছে। দর্শনার্থী শামীমা জানান, ষাট গম্বুজ মসজিদ ও খান জাহান আলী মাজারের দিঘীর মনমুগ্ধকর পরিবেশ মানুষের মনে জায়গা করে নিয়েছে। মানুষ অপরূপ সৌন্দর্যে গড়া এ নির্মল পরিবেশ উপভোগ করে। যে কারণে বাগেরহাটের এই দুটি দর্শনীয় স্থানে সময় পেলেই ঘুরতে আসে।

রুপসা থেকে ঘুরতে আসা দর্শনার্থী হাবিব বলেন, এখানে ঘুরতে আসলে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যায়। দিঘির পাড়ে ও মাজারের উন্মুক্ত পরিবেশে মন খুলে নিশ্বাস নেওয়া যায়। পাশাপাশি ষাটগম্বুজ মসজিদের প্রকৃতির সৌন্দর্য যেন দর্শনার্থীদের মন কেড়ে নেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি ছুটি পেলে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসে বাগেরহাটের এই দর্শনীয় স্থান দুটিতে । ষাট গম্বুজ মসজিদ এবং খান জাহান আলী পীরের মাজারের দূরত্ব কম হাওয়াই সাধারণত মানুষ একটা থেকে আর একটা স্থানে খুব সহজেই ভ্রমণ করতে পারে।

দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি মাজার কর্তৃপক্ষেরও রয়েছে বিশেষ নজরদারি।

বাগেরহাট সদর মডেল থানার ওসি শামসুল আরিফিন বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টিম সজাগ রয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

জেডএম

খুলনায় পশু বিক্রি ও রাজস্ব আদায়ে রেকর্ড, হতাশায় বড় গরুর খামারিরা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহহীন পরিবার পেল নতুন ঘর

গড়াই নদীতে ঝাঁপ, মা উদ্ধার, শিশু নিখোঁজ

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে: আইনমন্ত্রী

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মৃত্যু

ঝিনাইদ‌হে হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১

শ্যামনগরে নদীর পাড়ে ফেলে দেওয়া হয় চামড়া

ঈদের ছুটিতে পর্যটকশূন্য মোংলা–সুন্দরবন

১৭ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি