হোম > সারা দেশ > খুলনা

সত্য-মিথ্যার মিশ্রণে সাংবাদিকতা নয়: কাদের গনি

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া দক্ষিণ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সত্য-মিথ্যার মিশ্রণে সাংবাদিকতা হয় না, সাংবাদিকতা হতে হবে পুরোটাই সত্য। একজন সাংবাদিক স্বাধীনভাবে কাজ করবেন, কারণ এটা তার পেশা। আর পেশাদার সাংবাদিক কারো কাছে মাথা নত করেন না।

রোববার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের দিশা মিলনায়তনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

কাদের গনি বলেন, হাসিনার শাসনামলে গত ১৬ বছর বাংলাদেশে সাংবাদিকতা বলতে কিছুই ছিল না। সাংবাদিকরা সত্য তুলে ধরতে পারেননি। ফ্যাসিবাদের দোসররা পালিয়ে যাওয়ায় এখন শুদ্ধ-সত্য সাংবাদিকতা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে আমরা আংশিক সত্য নয়, পুরোটা সত্য লিখবো।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, দপ্তর সম্পাদক আবু বক্কর, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন প্রমুখ।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক