হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে পুশইন ব্যক্তিদের ওষুধ ও খাবার দিলো কোস্ট গার্ড

ফের পুশইন ঠেকাতে তৎপর কোস্ট গার্ড

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনের মান্দারবাড়ীয়া চরে ভারতীয় বিএসএফ'র পুশইন করা ব্যক্তিদের কাছে পৌঁছেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। তারা ওষুধ ও খাবার সরবরাহ করেছে। পুশইন করা ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে কোস্ট গার্ড।

শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) জোনাল কমান্ডার মেহেদী হাসান জানান, মান্দারবাড়ীয়ায় পুশইনের খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশ্যে কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি হাই স্পিডবোট পাঠানো হয়। সেখানকার ক্যানেলে পানি কম থাকায় জাহাজটি ঘটনাস্থলে যেতে বাধাগ্রস্থ হলে পরে সমুদ্র পথ ঘুরে জাহাজটি ঘটনাস্থলের পথে রয়েছে। আর হাই স্পিড বোট ওষুধ ও খাবার নিয়ে শনিবার দুপুর পৌনে ১২টায় ঘটনাস্থলে পৌঁছায়। কোস্ট গার্ড ১০০ কেজি শুকনো খাবার, পানি ও ওষুধ নিয়ে যায় পুশইন ব্যক্তিদের জন্য। কোস্ট গার্ড শনিবার দুপুরে তাদের খিঁচুড়ি খাবার দিয়েছে। রাতেও খাবারের ব্যবস্থা করে রেখে কোস্ট গার্ড।

তিনি আরো বলেন, আর যাতে পুশইনের ঘটনা না ঘটে সেজন্য কোস্ট গার্ড সতর্ক নজরদারিসহ কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এমএস

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত বেড়ে ১৪

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২

রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

মস‌জি‌দ ক‌মি‌টি নিয়ে বিএন‌পির দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন হাসপাতালে

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

সুন্দরবনে অভিযানে অস্ত্র গুলিসহ দয়াল বাহিনীর সদস্য আটক

খুমেক হাসপাতালে নিয়োগ ভাইভায় মব সৃষ্টি, পুনরায় পরীক্ষার দাবি

মেহেরপুরে গাংনীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০