হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল গুরুতর আহত

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

ছবি: আমার দেশ

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

রোববার সকাল প্রায় ৮টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দীর্ঘ নৌপথ পাড়ি দিয়ে সোমবার সকাল ৭টার দিকে তাকে লোকালয়ে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল পায়রাটুনি খাল এলাকায় মধু আহরণে যান। সকালে মধু সংগ্রহের একপর্যায়ে হঠাৎ ঝোঁপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের আক্রমণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

এ সময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার শুরু করেন এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি জঙ্গলের ভেতরে চলে যায়। পরে আহত বাবলু গাজীকে উদ্ধার করে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছানোর পর তার স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।

আহতের পিতা মালেক গাজী বলেন, আমরা একসঙ্গে মধু ভাঙছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলের ওপর আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে।

স্বজনরা জানান, বাবলু গাজীর শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফিরে আসা মৌয়ালরা জানান, জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই তাদের সুন্দরবনে যেতে হয়। বন বিভাগের অনুমতি নিয়ে প্রবেশ করলেও বাঘের আতঙ্ক সবসময়ই থাকে।

এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন বলেন, বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও নজর রাখা হচ্ছে।

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে: নৌপরিবহনমন্ত্রী

দেশের অবস্থা আওয়ামী আমলের চেয়েও খারাপ হতে পারে : মোবারক হোসাইন

মেহেরপুর সীমান্তে মৃত বাবাকে শেষবার দেখলেন মেয়ে

সাতক্ষীরার রপ্তানিমুখী টালি শিল্প সংকটে

প্রধানমন্ত্রীর খুলনা সফরের মধ্যেই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

৪ হাজার কোটি টাকার প্রকল্পে বদলাবে মোংলা বন্দর

খুলনায় তাঁতী দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার