হোম > সারা দেশ > খুলনা

রাস্তায় প্রকাশ্যে প্রবাসীকে গুলি করে হত্যা

উপজেলা প্রতিনিধি, রূপসা (খুলনা)

খুলনার রূপসায় সোহেল হাওলাদার (৪৫) নামে এক প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠের পাশে এ ঘটনা ঘটে। সোহেল রহিমনগর গ্রামের রোস্তম হাওলাদারের ছেলে। এক স্ত্রী ও এক সন্তানের জনক সোহেল দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। কয়েক দিন আগে দেশে ফেরেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল নৈহাটি বাজার থেকে দই ও রুটি কিনে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর সবুর খান বলেন, নৈহাটি বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা পথরোধ করে তাকে গুলি করে। তাদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২