হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আব্দুল মান্নান (৩৫) নামের এক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে উপজেলার বেনীপুর বিওপির ৬১/৭ মেইন পিলারের পাশে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়। বিজিবির হাতে আসা বাংলাদেশি নাগরিক ফেনী সদর জেলার পদুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। তিনি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ আগমনকালে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের আয়োজন করে এবং বাংলাদেশি নাগরিকের নাম-ঠিকানা বাছাই করে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তরের পর বিজিবি তাকে জীবননগর থানায় হস্তান্তর করেছে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ