হোম > সারা দেশ > খুলনা

মহেশপুরে একই রাতে ৪ কৃষকের ৪টি সেচপাম্প চুরি

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ছবি: আমার দেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মাঠ থেকে একই রাতে চারজন কৃষকের চারটি সেচপাম্প (মোটর) চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দর মাঠে কৃষিকাজে ব্যবহৃত সেচপাম্পগুলো রাতের আঁধারে চোরেরা খুলে নিয়ে যায়। সকালে মাঠে গিয়ে কৃষকেরা দেখতে পান পাম্পগুলো চুরি হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন- গাড়াবাড়ীয়া গ্রামের মৃত গহর আলী মন্ডলের ছেলে আজিজার রহমান, খায়রুল ইসলাম, রাব্বি এবং আব্দুস সালাম। একই রাতে চারজন কৃষকের পাম্প চুরি হয়ে যাওয়ায় খেতের সেচকাজ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত কৃষক খায়রুল ইসলাম বলেন, ‘মাঠে ফসল বাঁচিয়ে রাখার জন্য সেচপাম্পই ছিল প্রধান ভরসা। হঠাৎ করে পাম্প চুরি হয়ে যাওয়ায় আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশি আটক

সুন্দরবনের বনদস্যু ‘জোনাব বাহিনী’র প্রধান গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে: নৌপরিবহনমন্ত্রী

দেশের অবস্থা আওয়ামী আমলের চেয়েও খারাপ হতে পারে : মোবারক হোসাইন

মেহেরপুর সীমান্তে মৃত বাবাকে শেষবার দেখলেন মেয়ে

সাতক্ষীরার রপ্তানিমুখী টালি শিল্প সংকটে

প্রধানমন্ত্রীর খুলনা সফরের মধ্যেই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত