হোম > সারা দেশ > খুলনা

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে আটক করেছ বিজিবি

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

ছবি: আমার দেশ।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় এম বাবু (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হলে, পরের দিন দুপুরে তাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৪/১-এস-এর কাছাকাছি বাংলাদেশ অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে ডিগ্রিরচর এলাকায় থেকে ভারতীয় একজন নাগরিককে আটক করে নিজ ক্যাম্পে নেয় বিজিবি’র টহল দল। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দিয়ে বুধবার রাতে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে ভারতীয় নাগরিক এম বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ভারতীয় নাগরিক আটকের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ভারতীয় একজন নাগরকিকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিজিবি’র হাতে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে দৌলতপুর থানায় অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আজ দুপুরে আদালাতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক