হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে এক বালু ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সালমান খন্দকার (২৮)। লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা গ্রামের ইটভাটার পাশ থেকে শক্রবার সকালে সালমানের লাশ পুলিশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, নিহত সালমান খন্দকার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে। তিনি বালু ব্যবসার সঙ্গে জড়িত। সালমান বন্ধুদের সঙ্গে পিকনিক করার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়ে একই ইউনিয়নের রামকান্তপুর গ্রামে মধুমতী নদীর পাড়ে রাতে কয়েক বন্ধু মিলে পিকনিক করে। সেখান থেকে সবাই যার যার বাড়ি বাড়ি ফিরলেও সালমান আর ফেরেনি।

শুক্রবার সকালে কাউলিডাঙ্গা গ্রামের কালু চেয়ারম্যানের ইটভাটার পাশে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সালমানের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দাগ ছিল।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ