হোম > সারা দেশ > খুলনা

পর্যটন সুবিধা বৃদ্ধিতে বাগেরহাটে আরো প্রকল্প

জেলা প্রতিনিধি, বাগেরহাট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, পর্যটন সুবিধা বৃদ্ধির জন্য বাগেরহাটে আরো প্রকল্প হাতে নেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে বাগেরহাট খান জাহান আলী (রহ.) মাজার এলাকায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেলের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই মোটেলটি পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সময় তিনি বলেন, ‘বাগেরহাটের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এই মোটেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি এ অঞ্চলের পর্যটন শিল্পকে আরও গতিশীল করবে।’

উদ্‌বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, বাগেরহাট ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ, যেখানে ষাটগম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজারসহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। নতুন এই মোটেল পর্যটকদের জন্য নিরাপদ ও আরামদায়ক থাকার ব্যবস্থা করবে, যা স্থানীয় পর্যটন অর্থনীতিকে শক্তিশালী করবে। এছাড়া ভবিষ্যতে বাগেরহাটে পর্যটন সুবিধা বৃদ্ধির জন্য আরও প্রকল্প হাতে নেয়ার কথা জানান।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা সভাপতিত্বে উদ্‌বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সচিব ড. ফরিদুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা আমির মো. রেজাউল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, বাগেরহাটে ৩২ শতাংশ জমির উপর ১৩ কোটি টাকা ব্যয়ে ‘পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইন’ নামেরএই মোটেলটিতে বিভিন্ন ক্যাটাগরির এসি, নন এসি আবাসিক কক্ষ, শিক্ষার্থীদের জন্য স্বপ্লমূল্যে ডরমিটরি, রেস্তোরাঁ, বার-বি-কিউ, কনফারেন্স কক্ষ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।

এমএস

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল

জীবননগরে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড