হোম > সারা দেশ > খুলনা

এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

খুলনা ব্যুরো

খুলনায় এতিম শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও মৌসুমী ফল বিতরণ করেছে মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।

মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সৈয়দ আলী হোসেন সড়কে রহুমা সমাজকল্যান সোসাইটির মিলনায়তনে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মোট ২৬ জন এতিম শিশু ও তাদের অভিভাবকদের হাতে এসব খাদ্য সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও মৌসুমী ফল তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল ৩০ কেজি চাল, ৬ লিটার সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি মিল্ক পাউডার, নুডলস, ফুড প্যাক, হরলিক্সএর ৩ টি জার, ১.৫ কেজি বাদাম, বিস্কুট, ৬ কেজি মৌসুমি ফল, চকলেটের ৩ টি জার। বই সেট (ছোটদের নবী-রাসূল সিরিজ),আর্ট বই, পেন্সিল, কলম, ইরেজার, পেন্সিল বক্স, স্কেল, খাতা, রঙ পেন্সিল সেট, স্কুল ব্যাগ, আর্ট ফ্রেম ও ছাতা। এছাড়াও ছেলেদের জন্য ১টি ক্রিকেট সেট (ব্যাট, বল, স্টাম্প সেট) খেলাধুলা সামগ্রী।

মেয়েদের জন্য ১টি ব্যাডমিন্টন সেট (২টি র‌্যাকেট, ১ বক্স শাটলকক)। এর বাইরেও পড়াশোনা ও স্কুল ফি বাবদ প্রতিজন শিশুকে ৩ হাজার ৫০০ টাকা করে সম্পূর্ণ বছরের খরচ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. ইমরান (ডিএসবি)। বিশেষ অতিথি ছিলেন ড. জি এম শফিকুল ইসলাম, ডা. জিন্নাত আলী। বক্তৃতা করেন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান ও মাসুম বিল্লাহ ইমরান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এরিয়া প্রতিনিধি এস এ মুকুল।

এএস

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার