হোম > সারা দেশ > খুলনা

হোটেল প্যারাডাইস থেকে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরা শহরের হোটেল প্যারাডাইসের একটি কক্ষ থেকে সুমন কুমার নামে ঠাকুরগাঁওয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে এ লাশ উদ্ধার করা হয়।

সুমন কুমার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার পরিমল দাসের ছেলে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে সুমন হোটেলের একটি কক্ষে ওঠেন। পরদিন সারাদিন তাকে দেখা না যাওয়ায় শনিবার রাত ৮টার দিকে হোটেলকর্মীরা ভাড়া নেওয়ার জন্য কক্ষে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। তখন সুমনকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, পরে পুলিশ এসে নিশ্চিত করে তিনি মারা গেছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, ঘটনাস্থলের প্রাথমিক তদন্তে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ইয়ারফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার পর স্বাভাবিক মৃত্যুই হয়েছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে সব দিক যাচাই করা হচ্ছে।

চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

দুই‌ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

প্রথম অধিবেশনেই ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ নিন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

তেল পাম্পে বৈষম্যবিরোধী নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

ঝিনাইদহে নিরব হত্যার প্রতিবাদে বাসে অ‌গ্নিসং‌যোগ, পাম্প ভাঙচুর

আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত

চুয়াডাঙ্গায় মেডিকেল সেন্টার সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি জোরদার