হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আছাই সরদার (৩৫) নামে এক যুবককে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকায় এ ঘটনায় শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই যুবক পুলিশি পাহারায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক/উপ-পরিচালক ডা. আবদুল মন্নান জানান, প্রাথমিক ভাবে যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১ টার দিকে শহরের চরমিলপাড়া এলাকায় খেলছিল দুই শিশু। এসময় ওই যুবক শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি স্কুলে নিয়ে যায়। একজন শিশুকে একটি কক্ষে আটকে রেখে অপর শিশুটিকে তাড়িয়ে দেয় । পরে ওই শিশুটি বাড়ি এসে বিষয়টি জানিয়ে দেয়। পরে স্থানীয়রা ওই শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সাংবাদিকদের জানান, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ অথবা ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

এমই

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর লাশ সাতক্ষীরায়

বাগেরহাটে সড়ক এখন মরণফাঁদ, বাড়ছে ভোগান্তি

কালীগঞ্জে পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে ব্যবসা

যশোরে ‘সচ্ছল’ ৬২ নারীর হাতে ফ্যামিলি কার্ড

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

শ্যামনগরে বজ্রপাতে মৎস্য ঘেরের শ্রমিকের মৃত্যু

যাত্রীবাহী বাসে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ছাত্রদল নেতার ধাওয়ায় ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, আটক ৫

চুয়াডাঙ্গায় বিজিবি সদস্যের আত্মহত্যা