হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বোমা বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

খুলনা ব্যুরো

খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণে আহত মামুন মোল্লা (৩৫) নামের এক যুবক মারা গেছেন। রোববার রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মামুন উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের খালের মাথা এলাকার বাসিন্দা সরবেত মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধুপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। বিস্ফোরণে গুরুতর আহত হন মামুন মোল্লা। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, ২৫ ফেব্রুয়ারি বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় মামুন আহত হন। পরে মারা যান। এখানে বিএনপির গ্রুপিং রয়েছে। ঠিক কি হয়েছে তা তদন্তের বিষয়। মামুনের লাশ তেরখাদায় আনা হচ্ছে।

খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু জানান, তেরোখাদায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। রাজনৈতিক বিরোধের কারণে নয়।

লোহাগড়ায় বিরিয়ানির প্রলোভন দেখিয়ে জয় বাংলা, গ্রেপ্তার ২

কালীগঞ্জে সংস্কারের অভাবে অস্তিত্বের সংকটে ২১ প্রত্নতাত্ত্বিক স্থাপনা

পথের বাজারে টিকে আছে ঐতিহ্যবাহী বাঁশশিল্প

আড়াই হাজার কো‌টি টাকা হা‌তি‌য়ে নেয়া হুন্ডি কাজল ভারতে মারা গেছেন

খুবিতে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

সন্ত্রাসবিরোধী আইনে আ. লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তিন হাজার ড্রাগন গাছ কেটে ফেলল দুবৃত্তরা, মাঠেই স্ট্রোক করলেন কৃষক

যমজ কন্যা জন্মের পর তালাক, ফের বিয়ে করে সন্তানসহ স্ত্রীকে ঘরে তুললেন স্বামী

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটতে গিয়ে ছাত্রলীগের ৪ কর্মী আটক