হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শুকুরকান্দি এলাকায় ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাড়াডোব গ্রামের শাহিন (২৫), তার ফুপু আক্তার বানু ওরফে লাল বুড়ি (৪৫) এবং মাইক্রোবাস চালক জামাল (৪০)।

জানা গেছে, ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রোগীকে নিয়ে যাওয়ার সময় শুকুরকান্দি এলাকায় একটি ড্রাম ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ৮ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্তার বানু মারা যায়। পরে শাহিন ও জামালের অবস্থা অবনতি হওয়ায় রাজশাহী নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জব্দ করা হয়েছে ড্রাম ট্রাক ও মাইক্রোবাস। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াঙাঙ্গার ডিসি

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা