হোম > সারা দেশ > খুলনা

মোংলায় ৯৪ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকার বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার ২৯ নভেম্বর সকাল ৮টায় মোংলা ফেরিঘাট এলাকা থেকে ট্রাকসহ অবৈধ পলিথিন আটক করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর সকাল ৮টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৯০ লক্ষ ৫০ হাজার টাকার ২ লাখ ৫২ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল এবং ৩ লাখ ৬০ হাজার টাকার ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ জাল ও পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার