হোম > সারা দেশ > খুলনা

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে পাসপোকট নামক স্থান থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার দুপুরে জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই জগদীশ জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খণ্ড-বিখণ্ড অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধ ওই নারীর বয়স আনুমানিক ৭০ বছর। এক হাতে চুড়ি পরা অবস্থায় পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কেটে ওই নারীর শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কখন বা কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা স্থানীয়রা কেউ বলতে পারেনি।

এ ঘটনায় লাশের পরিচয় নিশ্চিত করতে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা তদন্ত শুরু করেছে।

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার