হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফারদেস দফাদার (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ইসতার আলী (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফারদেস দফাদার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকার মৃত আজিম দফাদারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত ইসতার আলী কৈপাল এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ফারদেস দফাদার ওষুধ কেনার জন্য তারাগুনিয়া বাজারে যাচ্ছিলেন। নুরুজ্জামানের তরমুজের আড়তের সামনের রাস্তা পার হওয়ার সময় দৌলতপুর থেকে তারাগুনিয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ফারদেস দফাদার রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় চালক ইসতার আলীও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারদেস দফাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইসতার আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্যজনকে আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ