হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার

খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের এ্যাকটেল টাওয়ারের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, অস্ত্রধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে পরপর ৫-৬ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, নিজ বাড়ির সামনেই মাথায় একাধিক গুলি করে মানিককে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মানিক রূপসার বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২