হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ প্রবেশে ৮ জেলে আটক

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

অবৈধভাবে সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার রাতেই সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।

আটক জেলেরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, প্রতিবছরের মতো এ বছরও প্রজনন মৌসুমে জুন-আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ ছিল। গত ১ সেপ্টেম্বর থেকে বন উন্মুক্ত করা হলেও নটাবেকী অভয়ারণ্য এলাকায় প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। অথচ আটক জেলেরা নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ঢুকে মাছ শিকার করছিল। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ