হোম > সারা দেশ > খুলনা

সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে

সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকাল ৪ টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তিনি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে সরকারকে আহ্বান জানান।

জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো:ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড আজিজুল ইসলাম, শিবির সভাপতি মেহেদি হাসান, এনসিপি, এবিপাটিসহ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ ।

বিক্ষোভ মিছিলে জামায়াতসহ ১১ দলের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত