হোম > সারা দেশ > খুলনা

ময়লার কনটেইনারের চাপায় কেসিসির চালক নিহত

খুলনা ব্যুরো

ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউস মোড় এলাকায় কেসিসির গ্যারেজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম লবণচরা থানার নিজ খামার এলাকার বাসিন্দা। তিনি মেসের আহম্মেদের ছেলে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কেসিসির চালক আব্দুল বারেক গ্যারেজ থেকে একটি ময়লার কনটেইনারবাহী গাড়ি বের করছিলেন। এ সময় পাশে থাকা অপর চালক আব্দুস সালাম অন্য একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। গাড়িটি বের করার সময় তিনি দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। তার চিৎকার শুনে গ্যারেজে থাকা লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেসিসির যান্ত্রিক শাখার উপসহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে গিয়ে জানতে পারেন, কেসিসির চালক আব্দুল বারেক ময়লার কনটেইনারবাহী গাড়িটি গ্যারেজ থেকে বের করার সময় পাশে থাকা অপর চালক আব্দুস সালাম চাপা পড়েন। নিহত আব্দুস সালাম ও গাড়িচালক আব্দুল বারেক দুজনই কেসিসির চালক পদে কর্মরত।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তার জানা নেই, তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এমএইচ

নামের ভুলে ১৮ বছর বন্দি থাকার পর দেশে ফিরেও কারাবাস, ২৮ দিনের প্যারোলে বাদল

সীমান্তে থার্মাল ড্রোন ও সার্চলাইট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, আহত ২

সাতক্ষীরায় সেপ্টিট্যাংকে নেমে অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু

ঝিনাইদহে সাধারণ ফসলের সার ব্যবহার হচ্ছে তামাক চাষে

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ বাড়িঘর ভাঙচুর, আহত ১২

চার বিচারকের কাঁধে ১৫ হাজার মামলা

ভৈরবে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত, ঝুঁকিতে বাণিজ্য

নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সরকারি বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি

ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন প্রসূতি, বাঁচল না নবজাতক