হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট-২ আসনের এমপি শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, বাগেরহাট বাংলাদেশের একটি সম্ভাবনাময় জেলা। এ জেলায় রয়েছে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র। আমাদের সম্মিলিত উদ্যোগে বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফিল্ড কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাগেরহাটের নারকেল গবেষণা কেন্দ্র ও চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। এতে করে বাগেরহাটের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন আরো বেগবান হবে। তরুণ ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষি খাতে বাগেরহাটের উৎপাদিত ধান ও পাট দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। আগামীতে বাগেরহাটের কৃষিকে আরো সমৃদ্ধ করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত কৃষি অফিসার নুরে জান্নাত রিমার সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, প্রবীণ সাংবাদিক মোল্লা আব্দুর রবসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

জেডএম

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল

মাদক ব্যবসা ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে: আবু তালিব এমপি

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ