হোম > সারা দেশ > খুলনা

গভীর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টা, পুলিশ আসায় রক্ষা

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

কালীগঞ্জ-জীবনগর মহাসড়কের কাকিলাদাড়িতে গাছ ফেলে ডাকাতির চেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলো একাধিক ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনের যাত্রীরা।

এলাকাবাসী ও মহেশপুর থানা সূত্রে বলছেন, শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স, রয়েল, পূর্বাশা, গোল্ডেন লাইন, ঝিনাইদহ লাইনসহ একাধিক পরিবহন মহেশপুর উপজেলা কাকিলাদাড়িতে ডাকাতদের কবলে পড়ে। এ সময় দ্রুত পুলিশের গাড়ি ঘটনাস্থলে এলে ডাকাতের দল পালিয়ে যায়।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে একদল ডাকাত কাকিলাদাড়ি ব্রিজের কাছে সড়কে গাছ কেটে ফেলে ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন পরিবহনের বাসে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওঠার চেষ্টা করে। যাত্রীরা এ সময় চিৎকার শুরু করলে পুলিশের গাড়ি ঘটনাস্থলে এসে যায়। এ সময় পুলিশ দেখে ডাকাতরা পালিয়ে যায়।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, রাত ৩টার দিকে রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। গাছ অপসারণ করে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার