হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে গুলিসহ পিস্তল উদ্ধার, আটক ১

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে অবৈধ পিস্তল ও গুলিসহ বিল্লাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটক বিল্লাল হোসেন মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার যতারপুর গ্রামে অভিযান পরিচালিয়ে তাকে আটক করে।

এ সময় তার বসতঘরের শয়নকক্ষের ওয়ারড্রবের ভেতর থেকে আমেরিকার তৈরি দুই রাউন্ড গুলিসহ একটি অবৈধ ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, আটক বিল্লাল হোসেন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং, ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২