হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়, যা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) শারমিন আক্তার।

তিনি বলেন, একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সবার বৃক্ষরোপণ জরুরি। তিনি আরও জানান, এই মেলায় নতুন প্রজন্মের কাছে গাছের গুরুত্ব তুলে ধরা হবে এবং অংশগ্রহণকারী সেরা স্টলগুলোকে পুরস্কৃত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২