হোম > সারা দেশ > খুলনা

ঝিকরগাছায় বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ১

উপজেলা প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)

সোমবার ভোর সাড়ে পাঁচটায় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত পিকআপ ভ্যানচালক রুহুল কুদ্দুস (৩৬) ঝিকরগাছার বাঁকড়া গ্রামের ছেলে মৃত নেছার আলীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঝিকরগাছা হাসপাতালে ছিল। মামলার প্রস্তুতি চলছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টায় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার মোড় এলাকায় শামীম পরিবহনের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিকআপ ভ্যানটি বাঁকড়া থেকে ঝিকরগাছায় বরফ কিনতে আসছিল।

এ সময় থানার মোড় এলাকায় বেনাপোলগামী শামীম পরিবহন (ঢাকা মেট্রো ব-১২- ৬৬৯৩) এবং ঝিকরগাছার দিকে আসা পিকআপ ভ্যানের (যশোর ন-১১-০৩৯৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক রুহুল কুদ্দুস (৩৬) মারা যান। তিনি ঝিকরগাছা উপজেলার বাঁকুড়া গ্রামের মিলিত নেশার আলীর ছেলে। নাভারন হাইওয়ে পুলিশ শামীম পরিবহনের বাসটি আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঝিকরগাছা হাসপাতালে রয়েছে। ঝিকরগাছা থানা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি নুর মোহাম্মদ গাজী।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল