হোম > সারা দেশ > খুলনা

ভেড়ামারায় সেনাবাহিনীর পৃথক অভিযানে পিস্তল-ককটেল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়া ভেড়ামারায় সেনাবাহিনীর সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে একটি ইতালির তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। রোববার উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে ও মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এ অভিযানে সাতবাড়িয়া গ্রামে ১৭ জুন বিএনপির দুই গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনায় জড়িত মূল আসামি মাসুম রেজা লালন (৪৫)-এর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইতালির তৈরি একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের আগে আসামি পালিয়ে যায়।

এছাড়াও মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামের ওহিদুল ইসলাম মেম্বারের (৫৪) বাড়িতে আরেকটি অভিযান চালিয়ে কবুতরের ঘর থেকে দুটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন লামইয়ানুল (রওশন আরা রেজি.) নেতৃত্বে একটি টহল দল এই অভিযান পরিচালনা করেন।

চরভদ্রাসনে পদ্মায় জেলেদের হাতে আটকা বিশাল কুমির

সাতক্ষীরায় নারীকে হত্যা

ভেড়ামারায় লোডশেডিংয়ে বিব্রত চীনা অতিথি

ফুটওভার ব্রিজ না থাকায় বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকি নিয়ে পারাপার

চৌগাছার পটোল যাচ্ছে বিদেশে, ৫০০ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের উদ্বোধন করলেন জামায়াতের এমপি

বহির্বিভাগে কারণ ছাড়াই অনুপস্থিত, দুই চিকিৎসককে শোকজ

কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

ধান কাটা নিয়ে বিরোধে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১