হোম > সারা দেশ > খুলনা

বেনাপোলে বিজিবির অভিযানে পিস্তলসহ যুবক আটক

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ধান রাখার গোলাঘর থেকে একটি বিদেশি পিস্তলসহ আতাউর রহমান (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। েআটক আতাউর রহমান ওই গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দৌলতপুর বিওপির একটি বিশেষ টহল দল ভোররাতে দৌলতপুর গ্রামের উত্তরপাড়ায় অভিযান চালায়। এ সময় স্থানীয় এক বাড়ির ধান রাখার গোলাঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ আতাউর রহমানকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার সাংবাদিকদের জানান, আটক আতাউর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ