হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

খুলনা ব্যুরো

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ওই যুবক কৃষ্ণনগর এলাকার বাসিন্দা কাজী আনিসুর রহমানের ছেলে।

নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, ছোট ভাইয়ের স্ত্রীর মাধ্যমে জানতে পারলাম সোয়া ১১টার দিকে রাশেদের পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শুনতে পাই স্কুলের সামনে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) পিযুষ দাশ জানান, সংবাদ জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। হত্যাকাণ্ডে রাশেদের পরিচিতরা জাড়িত রয়েছে।

এর আগে ১৯ মার্চ রাশেদের বাড়িতে ঢুকে তার বাবা কাজী আনিসুর রহমান, মা রঞ্জুয়ারা বেগম, বড় ভাই রাইসুল ইসলাম ও স্ত্রী ফাহিমাকে গুলি করে দুর্বৃত্তরা।

এমই

রামপাল বাসস্ট্যান্ডে যুবক হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার

মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার আবেদন

খান জাহান আলী মাজারে কুমিরে ধরা শিশুটির লাশ উদ্ধার

খানজাহান আলীর মাজারে সাত বছরের শিশু কুমিরের পেটে

পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার ওপর হামলা

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত

মেজর জিয়া ছিলেন ক্রান্তিকালের কাণ্ডারি: মনি

ওভারটেক করতে গিয়ে গাছে ধাক্কা, যশোরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১