হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা, আসামিকে খুঁজছে পুলিশ

খুলনা ব্যুরো

খুলনার সোনাডাঙ্গা কাঁচাবাজারের পাশে ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির লাশ উদ্ধার করার ঘটনায় মামলা হয়েছে। রোববার (৩১ মে) শিশু দুটির বাবা মাসুম বেপারী বাদী হয়ে রফিকুল ইসলামকে প্রধান আসামি করে থানায় মামলা করেছেন। মামলা নম্বর ২৯। সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী মাসুম বেপারীর দাবি, এ হত্যাকাণ্ডে তার সাবেক স্ত্রী মেরি ও তার বর্তমান স্বামী রফিকুল ইসলাম জড়িত রয়েছেন।

শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার দারুল আমান মসজিদ গলির মাথায় শরিফুল ইসলামের ভাড়াবাড়ি থেকে তালা ভেঙে নানি বেবি বেগম (৬৫) এবং তার দুই নাতি শামীম (১৪) ও মুস্তাকিমের (৪) লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিন থেকে গত তিন দিন ধরে শরিফুল ইসলামের ওই ভাড়া বাসা বাইরে থেকে বন্ধ দেখতে পাচ্ছিলেন প্রতিবেশীরা। দীর্ঘ সময় ঘর বন্ধ থাকা এবং চারপাশের রহস্যজনক পরিস্থিতিতে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জানান।

খবর পেয়ে সোনাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে একটি কক্ষ থেকে বেবী বেগম ও শামীমের লাশ উদ্ধার করা হয়। পরিবারের আরেক শিশু সদস্য মুস্তাকিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ঘটনাস্থলে ডিবি পুলিশ ও সিআইডির সদস্যরা এসে ব্যাপক তল্লাশি চালান। একপর্যায়ে একটি কক্ষের ওয়ারড্রোব খুলে চার বছর বয়সি মুস্তাকিমের লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত দুই সন্তানের মা ফাতেমা বেগম মেরির দ্বিতীয় স্বামী ট্রাকড্রাইভার রফিকুল হাওলাদার মাতাল অবস্থায় তাদের হত্যা করেছে। নিহত দুই শিশু মেরির প্রথম ঘরের সন্তান।

ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন মেরির বর্তমান স্বামী রফিকুল ইসলাম। পেশায় ট্রাকচালক রফিকুল মহানগরের দৌলতপুর থানার মানিকতলা এলাকার বাসিন্দা।

মহেশ্বরপাশা এলাকার কয়েকজন ট্রাকচালক জানান, রফিক মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাতাল থাকতেন।

পুলিশ জানিয়েছে, তাকে খুঁজে বের করার জোর চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে ফাতেমা বেগম মেরিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ফাতেমা বেগম মেরি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন, গত চার বছরের সংসারে দ্বিতীয় স্বামী রফিকুলের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতে মাতাল অবস্থায় ছিলেন রফিকুল। এ সময় শাশুড়ি বেবী বেগমের সঙ্গে তর্কে জড়ান রফিকুল। এরপর কী হয়েছে আর বলতে পারেননি মেরি।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে, আলোচিত ট্রিপল হত্যা মামলার ঘাতক ট্রাক ড্রাইভার রফিকুল হাওলাদারকে আটকের জন্য একাধিক টিম মাঠে নেমেছে। র‌্যাব ও পুলিশের গোয়েন্দা সংস্থা শনিবার সন্ধ্যার পর থেকে মহানগরীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। তার মোবাইল ট্র্যাকিং করে দেখা যায় বারবার অবস্থান পরিবর্তন করছেন রফিকুল।

সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

সুন্দরবন বন্ধ তিন মাস, জীবিকার সংকটে হাজারো বনজীবী

দর্শনা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ১০

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামপালে খতমে কোরআন

জিয়ার শাহাদাতবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা

আমের আঁটি শ্বাসনালিতে আটকে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রদলের মামলায় আটক এনসিপি নেতাদের মুক্তি দাবি

ষাটগম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারে দর্শনার্থীদের ভিড়

খুলনায় পশু বিক্রি ও রাজস্ব আদায়ে রেকর্ড, হতাশায় বড় গরুর খামারিরা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহহীন পরিবার পেল নতুন ঘর