হোম > সারা দেশ > খুলনা

ঝড়ে সুন্দরবনে নৌকা ডুবি, এখনো নিখোঁজ ৪ মৌয়াল

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চার মৌয়াল উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি জানার পর বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবে যায়।

নিখোঁজ মৌয়ালরা হলেন—শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আইউব আলীর ছেলে ইকরামুল কবির।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, গত ১ এপ্রিল তারা বৈধ পাস নিয়ে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। ৬ এপ্রিল রাতে ঝড়ের মুখে পড়লে তাদের নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো চারজন নিখোঁজ রয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার তৎপরতা জোরদার করতে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে অবহিত করা হয়েছে এবং সমন্বিতভাবে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এদিকে, মৌয়ালদের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। দ্রুত নিখোঁজদের সন্ধান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ কামনা করেছেন তারা।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২