হোম > সারা দেশ > খুলনা

পাগলের ধাক্কায় ট্রলির নিচে পড়ে নিহত দিনমজুর

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজারে পাগলের ধাক্কায় টলির নিচে পড়ে এক দিনমুজুর নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মহিদুল ইসলাম (৩৫)। তিনি বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়ি পাড়া গ্রামের কালাচাঁদ প্রামানিক পোকার পুত্র। ঘটনায় ভেড়ামারা থানায় উক্ত পাগল ও লালন (৩২) ও ট্রলিচালক বেলাল হোসেনকে (৬০) আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের আটক করে আদালতে সোপর্দ করে ভেড়ামারা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বাহাদুপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে লালনের সঙ্গে বাহাদুরপুর বাজারে নিহত মহিদুলের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে লালন ময়দুলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে বালুবাহী একটি ট্রলি তাকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলে নিহত হন।

বিকেলে নিহতের চাচাতো ভাই মুকুল হোসেন দু’জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রব তালুকদার বলেন, উক্ত দুর্ঘটনায় ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

সুন্দরবনে অভিযানে অস্ত্র গুলিসহ দয়াল বাহিনীর সদস্য আটক

খুমেক হাসপাতালে নিয়োগ ভাইভায় মব সৃষ্টি, পুনরায় পরীক্ষার দাবি

মেহেরপুরে গাংনীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

পরিবেশমন্ত্রীকে ছাত্রশিবিরের প্রকাশনা উপহার

লোকালয়ে ঢুকে দিনমজুরের ছাগল গিলে ফেলল বিশাল অজগর

অভয়নগরে ১২ ককটেলসহ সন্ত্রাসী সুলতান আটক

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

দুই‌ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক