হোম > সারা দেশ > খুলনা

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পানিতে ডুবে কৃষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় পৃথক দুটি দুর্ঘটনায় এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) ধুমঘাট এলাকার মটেরচক ও শীলতলা গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে ধুমঘাট এলাকার মটেরচক গ্রামে বাড়ির পাশে ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, বাড়ির পাশে ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই খায়রুন্নেছার মৃত্যু হয়।

অপরদিকে, একই দিন সকাল আনুমানিক ১০টার দিকে ধুমঘাট এলাকার শীলতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান কৃষ্ণপদ বৈদ্য। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে এক কৃষকের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে: নৌপরিবহনমন্ত্রী

দেশের অবস্থা আওয়ামী আমলের চেয়েও খারাপ হতে পারে : মোবারক হোসাইন

মেহেরপুর সীমান্তে মৃত বাবাকে শেষবার দেখলেন মেয়ে

সাতক্ষীরার রপ্তানিমুখী টালি শিল্প সংকটে

প্রধানমন্ত্রীর খুলনা সফরের মধ্যেই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

৪ হাজার কোটি টাকার প্রকল্পে বদলাবে মোংলা বন্দর

খুলনায় তাঁতী দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার