হোম > সারা দেশ > খুলনা

শ্বশুরের দায়ের কোপে পুত্রবধূ নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে শ্বশুরের দায়ের কোপে লিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী এবং দুই সন্তানের জননী। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা লিমার ঘর থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, লিমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই তার শ্বশুর মুকুল শেখ (মানসিক প্রতিবন্ধী) পলাতক রয়েছেন। পুলিশ ধারণা করছে, মুকুল শেখই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

নিহত লিমার স্বামী আব্দুর রব জানান, তার মানসিক প্রতিবন্ধী পিতা স্ত্রী লিমাকে খুন করেছে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা