হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ককটেল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায় রুবেল হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ২ টার দিকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। ছাত্রলীগ কর্মী রুবেল হোসেন শিবনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এ সময় তার দোকান থেকে কয়েকটি ধারালো দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি, একটি ককটেল, লোহার রড ও রেললাইনের পাথর উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায়, শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নেয় রুবেল হোসেন। সেই দোকানে আসবাবপত্রের কাজ চলছিল। সোমবার সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামে একজনকে মারধর করে রুবেল হোসেন। এরপর তার দোকান থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারের সময় রুবেল হোসেনের মা দোকানে উপস্থিত ছিলেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।

কালীগঞ্জ থানার এসআই হাসান আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও একটি কালো রঙের টেপ জড়ানো বোমাস্তুপ উদ্ধার করা হয়েছে। সেটি বিস্ফোরক জাতীয় কিনা পরীক্ষা করে বলা যাবে।

এমএস

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াঙাঙ্গার ডিসি

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা