হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে সীমান্তে যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক চোরাকারবারিরা

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে জনি (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক চোরাকারবারিরা।

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে জনি (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক চোরাকারবারিরা।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্ত এলাকায় তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

নিহত যুবক জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারি নাজিম উদ্দিনের ছেলে সোহান (৩৬) ও আমিরুল ইসলামের সুমন (৩৫) এর লেবার হিসেবে মাদক পাচার কাজে জড়িত ছিল জনি। মাদক পাচারের টাকা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় জনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সোহান ও সুমন। প্রাণে বাঁচতে জনি আহত অবস্থায় পালিয়ে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান নেয়।

শনিবার দুপুরে জনি নিজ বাড়ি জামালপুর গ্রামে যাওয়ার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারি সোহান ও সুমনের নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র মাদক পাচারকারী তার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা জনিকে ধারালো অস্ত্রদিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন মাঠের মধ্যে ফেলে রাখে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় জনি নামে এক যুবককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব না। সেখানে আমাদের টিম কাজ করছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনে আওতায় আনা হবে।

ন্যায্য মজুরির অভাবসহ নানা বঞ্চনার শিকার ওজোপাডিকোর কর্মচারীরা

কুষ্টিয়ায় কথিত পীর শামীমের লাশ পুলিশ প্রহরায় দাফন

মোংলা বন্দরে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধি, বাড়ছে রাজস্ব

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল

ঝিনাইদহ পৌরসভার রাস্তা ভেঙে ফেলার অভিযোগ

কালীগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ২৩

কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে

কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা, আস্তানা ভাঙচুর

যশোরে জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত