হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত কয়েদি আরিফুল ইসলাম (২৮) কুষ্টিয়ার খোকসা উপজেলার রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো. শরিফুল আলম। তিনি জানান, রাত ৮টার দিকে আরিফুল ইসলাম বুকে ব্যথা অনুভব করলে কারাগারের হাসপাতালে তার ইসিজি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. আবদুল মন্নান জানান, রাত ৯টার দিকে কারাগার থেকে এক বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার ও হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির ত্রাণবহরে হামলা: দুই ইউপি চেয়ারম্যানসহ ১০ আ. লীগ নেতাকর্মী কারাগারে

বেনাপোলে হাফওয়ে শেল্টার হোম চালু

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে খেলোয়াড়ের মৃত্যু

আমদানি কমায় বেনাপোল কাস্টমে রাজস্ব আদায়ে ধস

চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালুমহাল নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ বিএনপি নেতা

মৃত্যুর পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতার লাশ উত্তোলন

মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বৈরী আবহাওয়ায় উত্তাল উপকূল

বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধস