হোম > সারা দেশ > খুলনা

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

খুলনা ব্যুরো

ছবি: সংগৃহীত

খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি বাড়িতে গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর আসামি সোনাডাঙ্গা থানার এএসআই পপি রানী সাহা ও তার স্বামী এএসআই সঞ্জয় কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত গৃহকর্মী মিলন চন্দ্র দাস (২০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভিকটিমের মা মিনতী রানী দাস বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলায় এএসআই পপি রানী সাহা ও এএসআই সঞ্জয় কুমার সরকারকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার ৬ নম্বর সড়কের ৪১৪ নম্বর কর্মরত গৃহকর্মী মিলন চন্দ্র দাসকে শারীরিকভাবে নির্যাতন করেন অভিযুক্তরা। মিলনের বাড়ি নরসিংদী জেলায়। তিনি ওকিল চন্দ্র দাসের সন্তান ।

সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে বুধবার ঘটনার পর সোনাডাঙ্গা থানার এসআই মো. সাইফুল ইসলাম আহত মিলনকে উদ্ধার করে প্রথমে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যান। পরে ওই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের সার্জারি ৯/১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

সাইফুল ইসলাম বলেন, ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

এমবি

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ