হোম > সারা দেশ > খুলনা

দামুড়হুদায় জব্দকৃত নকল কীটনাশক ও সার ধ্বংস

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

বিভিন্ন সময়ে দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগের অভিযানে জব্দ করা নকল কীটনাশক ও নকল সার পুড়িয়ে ও মাটির নিচে পুঁতে ফেলে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে নকল কীটনাশক সার ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সাংবাদিকসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মাদ্রাসার সামনে সড়কে একটি ভ্যান থেকে ১০ বস্তা বাংলা টিএসপি সার আটক করে উপজেলা কৃষি বিভাগ। পরে এসব সার রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হলে প্রতিবেদনে দেখা যায়— বস্তাগুলোতে প্রকৃত সারের কোনো অস্তিত্ব নেই। বরং শক্ত মাটি ও পাথরের গুঁড়া টিএসপি সারের আকৃতিতে তৈরি করে প্রতারক চক্র বাংলা টিএসপি নামের বস্তায় ভরে কৃষকদের কাছে বিক্রি করছে। ফলে সাধারণ কৃষকরা প্রকৃত সার না পেয়ে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন।

কৃষি অফিসের একটি সূত্র জানিয়েছে, ঢাকা সাভারের হেমায়েতপুর থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এসব ভুয়া সার দামুড়হুদা ও চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হচ্ছে। অথচ এসব বস্তায় প্রকৃত টিএসপি সারের কোনো অস্তিত্বই নেই।

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল

৪ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ