হোম > সারা দেশ > খুলনা

মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

কালীগঞ্জের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে মহসিন রহমান (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তি কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ার মৃত নান্নু মুন্সির ছেলে। তিনি মধুপুর বাজারের একজন ব্যবসায়ী। শুক্রবার দুপুর ৩টার দিকে বারোবাজার রেলগেটের অদূরে কাজিবাড়ির পাশে ঢাকা থেকে ছেড়ে আসার সুন্দরবন এক্সপ্রেসে তিনি কাটা পড়ে নিহত হন।

স্থানীয়রা জানান, মহসিন বারোবাজার শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। দুপুরের পর মহসিন রেললাইনে পাশে একটি দোকানে ক্যারমবোর্ড খেলা করছিলেন। এ সময় তার মোবাইলে একটি কল এলে রেললাইনের ওপর গিয়ে কথা বলছিলেন।

এসময় দ্রুতগতির সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো হয়ে যান তিনি। তবে, দুর্ঘটনার ঘণ্টাখানেক পর নিহতের পরিবার ও স্থানীয়রা তার লাশের টুকরোগুলো বস্তায় ভরে নিয়ে গেছেন।

বারোবাজার রেলস্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর যশোর রেল পুলিশে খবর দেয়া হয়েছে। এখন বিষয়টি তারা দেখবেন বলে উল্লেখ করেন তিনি।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার