হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ ২ জ‌নের মৃত্যু, আহত ৫

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর ও শৈলকূপা উপ‌জেলায় বজ্রপাতে আসাদুল ইসলাম (৪৮) ও আন্না খাতুন (৪২) নামের দুইজনের মৃত্যু হয়েছে। তাছাড়া ‌বি‌ভিন্ন স্থা‌নে বজ্রপা‌তে ৫ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মায়াধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম ফরিদপুরের কানাইপুরে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা। ধান কাটা শ্রমিক হিসেবে তিনি ঝিনাইদহে এসেছিলেন। অপর‌দি‌কে শৈলকূপা উপ‌জেলার দামুক‌দিয়া গ্রা‌মের আ‌নিচুর রহমা‌নের স্ত্রী আন্না খাতুন বা‌ড়ির পা‌শে আম কুড়া‌তে গে‌লে বজ্রপা‌তে নিহত হন। এ ঘটনায় আ‌রো একজন নারী আহত হ‌য়ে‌ছেন ব‌লে স্থানীয়রা জা‌নি‌য়ে‌ছেন।

একই সময় বজ্রপাতে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর ও দোগাছি গ্রামে বজ্রপাতে আরও তিন নারী আহত হয়েছেন। আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ফারিহা তাহসিন জা‌নি‌য়ে‌ছেন, হাসপাতালে পৌছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যান্য আহতরা সুস্থ আছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

এমই

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে: নৌপরিবহনমন্ত্রী

দেশের অবস্থা আওয়ামী আমলের চেয়েও খারাপ হতে পারে : মোবারক হোসাইন

মেহেরপুর সীমান্তে মৃত বাবাকে শেষবার দেখলেন মেয়ে

সাতক্ষীরার রপ্তানিমুখী টালি শিল্প সংকটে

প্রধানমন্ত্রীর খুলনা সফরের মধ্যেই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

৪ হাজার কোটি টাকার প্রকল্পে বদলাবে মোংলা বন্দর

খুলনায় তাঁতী দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার