হোম > সারা দেশ > খুলনা

রসুন ক্ষেতে মুরগি যাওয়ায় চাচাতো ভাইকে খুন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে হাফিজুল ইসলাম (৪৫) নামে এক জন খুন হয়েছেন।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম একই গ্রামের মৃত নুরুল হুদার ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই আনোয়ার হোসেন হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মহিরের রসুন ক্ষেতে হাফিজুলের মুরগি ঢুকে রসুনের চারা নষ্ট করছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। আজ দুপুরে আবারও রসুন ক্ষেতে মুরগি ঢুকলে মহিদ ক্ষিপ্ত হয়ে ওঠে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মহিদ বাড়ি থেকে ধারালো বল্লম এনে হাফিজুলকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেলার হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার হোসেন ইমাম জানান, নিহতের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার।

সাংবাদিকের ওপর হামলা, শার্শা থানায় জিডি

মেহেরপুর সীমান্ত দিয়ে তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ১

বিএনপি সরকার ব্যর্থ হতে আসেনি: নিতাই রায়

১৮ বছরে দেশের সাংবিধানিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে

দুটি সেতুর অভাবে দুর্বিষহ জীবন দৌলতপুর চরবাসীর

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

গ্রামের স্কুল থেকে শহরে আসা শিক্ষকদের ফিরে যেতে হবে: শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন