হোম > সারা দেশ > খুলনা

পুলিশের অভিযানে ককটেল, ধারালো অস্ত্রসহ আটক যুবদল নেতা

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে ককটেল, ধারালো অস্ত্রসহ এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাসুদ আল রানা (৪১) যশোর পৌরসভার ছয় নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোডের নজরুল ইসলামের ছেলে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান খান জানিয়েছেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রানার বাড়িতে অভিযান চালিকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিতে তার বাড়ির উঠানের পাশের রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাচের বোতলে পেট্রোল বোমাসদৃশ বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। অস্ত্রগুলো রানার কি না তা পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা