হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার মাছের ঘের থেকে জিন্নাত আলী (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্বকাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে দাউদ মাস্টারের মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ সময় নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত জিন্নাত আলী একই এলাকার মোহর আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় লোকজন মাছের ঘেরের পানিতে একটি লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, লাশের ডান চোখের ওপর কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখে গেছে।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সুন্দরবনে ৭ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন ১১ জেলে

পাওনা টাকা নিয়ে সালিশের আগেই সংঘর্ষে নিহত ১

কাটা ধানেই গজাচ্ছে চারা, চোখে অন্ধকার দেখছেন রামপালের কৃষক

নড়াইলে প্রসূতি মায়ের ৭ সন্তান প্রসব, বাঁচল না কেউ

নীলডুমুর সীমান্তে ১৫ দিনে ৩১ লাখ টাকার মাদক জব্দ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ

পচা গরুর মাংস বিক্রির প্রমাণ মেলায় দোকান সিলগালা

দম্পতিকে অচেতন করে ঘরেই বিশ্রাম খাওয়া-দাওয়া, স্বর্ণালংকার লুট

কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান

যশোরে ৬ কোটি টাকা মূল্যের ২৬ সোনার বার জব্দ